1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পেছাতে পারে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডিং, সম্ভাব্য তারিখ জানালো ইসরো

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

২৩ অগাস্ট সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে চাঁদে চন্দ্রযান ৩ এর অবতরণ হওয়ার কথা। সমস্ত ভারতীয় এই মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আহমেদাবাদ ভিত্তিক স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই বলেছেন যে, চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে অবতরণের মাত্র দুই ঘন্টা আগে ২৩ আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ল্যান্ডার মডিউলের স্বাস্থ্য, সেই সময়ে চাঁদের অবস্থান এবং টেলিমেট্রি ডেটার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এসব জিনিসের মধ্যে যদি কোনও ধরনের সমস্যা পাওয়া যায়, তাহলে অবতরণও পিছিয়ে দেওয়া হবে।

ইসরোর ব্যাকআপ প্ল্যান:

চন্দ্রযানের অবতরণের জন্য ISRO একটি ব্যাকআপ পরিকল্পনা তৈরি করেছে। এতে অবতরণের জন্য নতুন সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ২৩ অগাস্ট যদি কোনও ধরনের সমস্যা সামনে আসে, তাহলে ২৭ অগাস্ট চন্দ্রযানের অবতরণ হতে পারে।

পরিচালক এম দেশাই জানান, চাঁদে যানটির অবতরণের প্রক্রিয়া শুরু হবে ৩০ কিলোমিটার উচ্চতা থেকে। প্রক্রিয়া শুরু করার দুই ঘন্টা আগে সমস্ত নির্দেশাবলী অবতরণ মডিউলে পাঠানো হবে।

২৩ এবং ২৭ অগাস্ট উভয় তারিখের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে:

তবে, এম দেশাই আরও বলেছেন যে, এখনও পর্যন্ত ২৩ অগাস্ট চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান অবতরণে কোনও সমস্যা নেই। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ অগাস্টেই অবতরণ করবে চন্দ্রযান।

এলএইচডিএসি ক্যামেরাটি বিশেষভাবে এই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যাতে বিক্রম ল্যান্ডারকে নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করানো যায়। এছাড়া ২৭ অগাস্ট অবতরণের জন্য সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে। এ জন্য সব ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

দেশাই বলেছিলেন যে চন্দ্রযানের অবতরণ স্থগিত করা হলে এর অবতরণের জায়গায় পরিবর্তন হতে পারে। এটি তখন পূর্ব নির্ধারিত স্থান থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল। দূরে অবস্থিত একটি নতুন স্থানে নামানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park