1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারত ও পশ্চিমাদের দেখানোর জন্য জঙ্গি নাটক করছে সরকার: ফখরুল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৭৫ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত ও পশ্চিমাদের দেখানোর জন্য জঙ্গি নাটক করে ফায়দা নেয়ার চেষ্টা করছে সরকার। পশ্চিমা বিশ্ব, ভারতকে দেখাতে চাইছে বাংলাদেশে জঙ্গি আছে, এজন্য ক্ষমতায় তাদের থাকা প্রয়োজন। আওয়ামী লীগ জঙ্গিদের দল বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২২ আগস্ট) জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করছে। সরকার বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফায়দা নেয়ার ফন্দি এঁটেছে। গণতন্ত্রের কথা বলে সমস্ত গণতান্ত্রিক অধিকার হরণ করে এক ব্যক্তির শাসন চলছে।

জিয়াউর রহমানকে সরকার প্রধান খুনি বলায় এর নিন্দা জানান জানান মির্জা ফখরুল। বলেন, ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি ও তারেক রনহমানকে জড়ানো হয়েছে। চার্জশিটে নাম না আসার পরও তাঁকে সাজা দেয়া হয়েছে।

মহাসচিব বলেন, সকল রাজনৈতিক দল এক হয়ে জানিয়ে দিয়েছে এই সরকারের অধীনে নির্বাচন হবে না, পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন দিতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park