1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৫ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেই গ্রেপ্তার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

দেশে ফিরেছেন ১৫ বছর নির্বাসনে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ১০ বছরের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

সিঙ্গাপুর থেকে প্রাইভেট জেট বিমানে রওয়ানা দেয়া সিনাওয়াত্রা স্থানীয় সময় মঙ্গলবার সকাল নয়টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ডন মোয়াং বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থাপিত রাজার ছবিতে তিন সন্তানসহ শ্রদ্ধা জানান সাবেক এই প্রধানমন্ত্রী। তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিজের দল ফিউ থাই পার্টির নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকরা।

এরপর বিমানবন্দর থেকে তাকে সুপ্রিম কোর্টে নেয়া হয়। সেখানে তাকে তিন মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। আদালতে রায় পর্যালোচনার ভিত্তিতে তার আইনজীবী জানান, সিনাওয়াত্রাকে সর্বোচ্চ পাঁচ বছরের বেশি জেলে আটকে রাখার সুযোগ নেই।

২০০৬ সালের ১৯ সেপ্টেম্বরে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সিনাওয়াত্রা। এরপর দেশ ছাড়তে বাধ্য হলেও ২০০৮ সালে সংক্ষিপ্ত সফরে দেশে গিয়েছিলেন তিনি। তার অনুপস্থিতিতেই দুর্নীতিসহ চার মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছিলো সুপ্রিম কোর্টের ফৌজদারি অপরাধ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park