মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে রাশিয়ার জেনারেল সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট এক রুশ সাংবাদিক। এক সময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন জেনারেল সুরোভিকিন।
মঙ্গলবার (২২ আগস্ট) মস্কো রেডিও স্টেশনের সাবেক কর্মী আলেক্সি ভেনেডিক্টভের এ দাবির আনুষ্ঠানিক সত্যতা পাওয়া যায়নি। তবে ভেনেডিক্টভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, সুরোভিকিনকে সরকারি ডিক্রির মাধ্যমে অপসারণ করা হয়েছে।
আর্মি জেনারেল সের্গেই সুরোভিকিনকে অন্য চাকরিতে স্থানান্তরিত করার জন্য তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, সুরভিকিন বর্তমানে স্বল্পমেয়াদী ছুটিতে আছেন।
ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জুনে ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর বিদ্রোহের পর জেনারেলকে আর জনসম্মুখে দেখা যায়নি। সূত্র: রয়টার্স
Leave a Reply