1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিদেশিরা বাংলাদেশে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩২ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ অনেক নিরাপদ, বিদেশি বিনিয়োগকারীরা এখানে নিশ্চিন্তে ও নিরাপদে বিনিয়োগ করতে পারেন। এতে সবাই লাভবান হবে।

বুধবার (২৩ আগস্ট) জোহানেসবার্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক, তা যেনো অটুট থাকে। দু’দেশের জনগণ যেনো লাভবান হয়, সেভাবে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে। আফ্রিকার ব্যবসায়ীদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে তার স্বপ্নের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিটি, অবকাঠামো, টেক্সটাইল ও পর্যটনখাতে দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের জন্য আরো বন্ধুত্বপূর্ণ গন্তব্যে যেতে বাংলাদেশের বাণিজ্যিক ল্যান্ডস্কেপকে আরো শক্তিশালী করা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ব্রিকস সামিটে যোগ দিতে পাঁচ দিনের সফরে মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park