1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেনাপোল দিয়ে ৩ দিন ধরে আসছে না পেঁয়াজ, বাজারে বাড়ছে ঝাঁজ

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

ভারত থেকে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে সেই দেশের অর্থ মন্ত্রণালয়। শুল্ক ঘোষণার পর থেকেই বাংলাদেশে বেড়েছে পেঁয়াজের দাম। গত তিন দিন ধরে বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেনি কোনো পেঁয়াজ।

বুধবার (২৩ আগস্ট) বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। শনিবার (১৯ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত জানায়। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে যশোরের বেনাপোলসহ শার্শা, নাভারন, বাগ-আঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। এখন প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

ব্যবসায়ীরা জানান, শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই আমদানির বাজারে এর প্রভাব পড়েছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এরমধ্যে ভারত থেকে আমদানি হয় সাত থেকে আট লাখ টন।

বেনাপোল স্থলবন্দর পরিচালক আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে ১৫ থেকে ২০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হলেও গত তিন ধরে ভারত থেকে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park