1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জনগণ এখন বিএনপির সঙ্গে নেই : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অপরাজনীতির জন্য জনগণ এখন বিএনপির সঙ্গে নেই। বিএনপি একা হয়ে গেছে। জনগণ তাদের ছেড়ে দিয়েছে। এজন্য তাদের গণমিছিল বসা মিছিলে পরিণত হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিএনপি নেতাদের চোখে পড়ে না। শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেন আর বিএনপি বিদ্যুৎকেন্দ্র জ্বালিয়ে দেয়। আমরা জঙ্গি ধরি আর তারা বলেন, দেশে জঙ্গি নেই। এই অপরাজনীতি না থাকলে দেশ আরও এগিয়ে যেত। জঙ্গি ধরলেই বা জঙ্গিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেই বিএনপি নেতারা সেটির বিরুদ্ধে কথা বলেন। জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তাদের গাত্রদাহ হয়।

তিনি বলেন, বিএনপির কোনো জনসম্পৃক্ততা নেই। কারণ, তারা মানুষের কাছে যায় না। তারা অ্যাম্বাসিতে যায়। যারা অপরাজনীতি করে, তাদের সঙ্গে কেউ থাকে না। এ জন্য বিএনপির সঙ্গেও কেউ নেই।

তথ্যমন্ত্রী আরও বলেন, ভূ-রাজনীতির কারণে যেসব খবর পত্রপত্রিকায় এসেছে। সেগুলোর কারণে বিএনপির মধ্যে এখন হতাশা ও অস্থিরতা দেখা যাচ্ছে। তাদের গণমিছিল এখন বসা মিছিলে পরিণত হচ্ছে। কর্মীদের চাঙা রাখতে তারা এসব করছে। এগুলো সবই তাদের গতানুগতিক কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park