1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আজ রাজধানীতে বিএনপির কালো পতাকা গণমিছিল, একই কর্মসূচি সমমনাদের

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৯৮ বার পঠিত

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ রাজধানীতে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা ৩টায় দুটি স্থান থেকে কর্মসূচি শুরু হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এতে প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। সব পর্যায়ের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

একই দাবিতে কালো পতাকা মিছিল করবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট। এছাড়া একই দাবিতে আগামীকাল ঢাকা ছাড়া সব সাংগঠনিক মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দয়াগঞ্জ গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শ্যামলী রিং রোড থেকে কালো পতাকা মিছিল শুরু হবে।

শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্টেশন গিয়ে শেষ হবে। এতে নেতৃত্ব দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সমমনা দল ও জোট : একদফা দাবিতে রাজধানীতে বিকাল ৪টায় গণতন্ত্রমঞ্চের উদ্যোগে গণমিছিল শাহবাগ মোড় থেকে শুরু করে এলিফ্যান্ট রোড হয়ে নিউমার্কেটে গিয়ে শেষ হবে। বেলা ৩টায় বিজয়নগর থেকে মিছিল শুরু করবে ১২ দলীয় জোট।

একই সময়ে পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করবে জাতীয়তাবাদী সমমনা জোট, কাওরান বাজার এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এছাড়াও কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (দুই অংশ), গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এদিন প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park