1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ থেকে ৩০ লাখ পর্যটক নিতে চায় সৌদি আরব

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১২২ বার পঠিত

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৩০ লাখ পর্যটক নিতে চায় সৌদি আরব। তেল সমৃদ্ধ এ দেশটিতে চলতি বছর গেছেন ৩ লাখ ৩২ হাজারের বেশি বাংলাদেশি। ভ্রমণকারীদের এ সংখ্যা প্রতি বছর ৩০ লাখে উন্নীত করার প্রত্যাশা করছে দেশটির বাংলাদেশ সফররত সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়া।

ধর্মীয় কারণ ছাড়াও পর্যটনের উদ্দেশ্যে দেশটিতে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা বাড়াতে কাজ করছে দেশটি। এ বিষয়ে পরিকল্পনাকারী আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য গ্রাহককেন্দ্রিক অফিসিয়াল ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম (nusuk.sa) NUSUK সংক্রান্ত সৌদি আরবের প্রথম রোড শোতে এমন আগ্রহের কথা জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত রোড শোতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিগ আল-রাবিয়া ছাড়াও নুসুক এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট আল হাসান আলদাববাগ উপস্থিত ছিলেন।

রোড শো’র অনুষ্ঠানে সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের মাধ্যমে সৌদি আরব এটিকে নতুন উচ্চতায় নিতে আগ্রহী। ড. তৌফিগ আল-রাবিয়া বলেন, দুই পবিত্র মসজিদের হেফাজতকারী হিসাবে, সারা বিশ্ব থেকে আগত আল্লাহর মেহমানদের আতিথেয়তা তাদের জন্য বড় সম্মান এবং সৌভাগ্যের বিষয়। পবিত্র দায়িত্ব মনে করে হজযাত্রীদের যাত্রা নিরাপদ, সহজ ও আরামদায়ক করতে সম্ভাব্য সবকিছু করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

আলদাববাগ বলেন, তার সরকারের লক্ষ্য বিশেষ করে ওমরাহ পালনে গমনকারীদের ক্রমবর্ধমান সংখ্যার সঙ্গে বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য স্বাচ্ছন্দ্য এবং সহজগম্যতা বৃদ্ধি করা।

তিনি বলেন, আমরা ২৪ ঘন্টার মধ্যে ইস্যু করার মাধ্যমে ভিসা প্রক্রিয়া সুগম করেছি এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সেনজেন পাসপোর্টধারীদের জন্য ভিসা-অন-অ্যারাইভাল পরিষেবা সুযোগ দিচ্ছি। তারা অবাধে ওমরাহ পালন করতে এবং দেশের অনন্য সাংস্কৃতিক বৈচিত্র্য অন্বেষণ করতে পারে। তিনি বলেন, সৌদি আরব ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিন করেছে, ওমরাহ পালনে গমনকারীদের বীমা খরচ কমিয়েছে এবং যেকোনো ধরনের ভিসায় জমজম পানি পাওয়ার ব্যবস্থা করেছে।

নুসুক এপিএসি সভাপতি বলেন, বাংলাদেশ ৯৬ ঘণ্টার স্টপওভার ভিসার জন্যও যোগ্য, যার মাধ্যমে মুসলমানরা যাত্রাবিরতি হিসেবে ওমরাহ পালন করতে পারবেন। নুসুকের ব্যবস্থাপনা পরিচালক ফাহদ হামিদাদ্দিন বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সৌদির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার এবং সৌদির ২০৩০ সালের লক্ষ্যমাত্র অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হিসেবে বহাল রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে আমাদের উদ্বোধনী রোড শো প্রত্যাশা ছাড়িয়ে গেছে, আন্তঃসরকার এবং বাণিজ্য অংশীদারদের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশী ভ্রমণকারীদের জন্য অপার সম্ভাবনা উন্মোচন করতে আমাদের সাহায্য করেছে।

রোড শোতে ওমরাহ কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং ট্রেড অ্যাসোসিয়েশনসহ বাংলাদেশী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যোগ দিয়েছে।

বাংলাদেশি পর্যটক আকর্ষণে সৌদি পর্যটক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠান- সায়মন হলিডেজ এর সমঝোতা স্মারক সই হয়। এতে সৌদি ট্যুরিজম অথরিটির পক্ষে স্বাক্ষর করেন নুসুক এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট আল হাসান আলদাববাগ এবং সায়মন হলিডেজ এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং আটাব-এর সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ।

নুসুকের সহযোগিতায় সারা বিশ্বের ভ্রমণকারীরা সহজেই ই-ভিসার জন্য আবেদন করা থেকে শুরু করে হোটেল এবং ফ্লাইট বুকিং পর্যন্ত তাদের পুরো সফরে ব্যবস্থা করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park