1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাবরের বিশ্বরেকর্ড

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার পঠিত

নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের মুকুটে তিনি যুক্ত করলেন নতুন আরও একটি পালক। অনন্য এক মাইলফলক স্পর্শ করে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।

আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৩ রান। সেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের শততম ইনিংস। আর শততম ইনিংসটি তিনি রাঙিয়েছেন জয় ও বিশ্বরেকর্ড গড়ে।

আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৩ রান করায় বাববের মোট ওয়ানডে রান দাঁড়ায় ৫ হাজার ১৪২ এ। আর তাতেই তিনি রেকর্ডবুকে নিজের নাম তোলেন ১০০ ওয়ানডে ইনিংস খেলে সর্বাধীক রান সংগ্রাহক ব্যাটার হিসেবে।

অনন্য এই মাইলফলক স্পর্শে বাবর আজম ১৮টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

বিশ্বরেকর্ড গড়ার পথে বাবর পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসকে।

তালিকার দুইয়ে রয়েছেন হাশিম আমলা। ১০০ ইনিংসে তার রান ছিল ৪ হাজার ৯৪৬। আর তিনে থাকা ভিভের রান ছিল ৪ হাজার ৬০৭।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park