1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

তরুণ প্রজন্ম আবারও আ. লীগকে ক্ষমতায় চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০৫ বার পঠিত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তরুণ প্রজন্মও আসন্ন নির্বাচনে চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায়।

মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সঠিক প্ল্যানে আমরা এগোচ্ছি। আলোকিত বাংলাদেশ গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই।

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং সঞ্চালনার ছিলেন সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ জয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান বলেন, বঙ্গবন্ধু এ দেশ নিয়ে বহু স্বপ্ন দেখেন। জননেত্রী শেখ হাসিনা শুধু পিতার দেখা সে স্বপ্নই নয় বরং তিনি নিজও এ দেশ নিয়ে অনেক স্বপ্ন দেখেন এবং তা পূরণে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন বুটেক্সে কর্মকর্তা সমিতির সভাপতি মুহাম্মদ শরীফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে বিভাগীয় প্রধান ড. জুলহাস উদ্দিন এবং তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park