1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যা থাকছে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৩৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ১ সেপ্টেম্বর (শুক্রবার)। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।

আগামীকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। র‌্যালিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, দলের কেন্দ্রীয় এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

অনুরূপভাবে সারা দেশের ইউনিটগুলোতে নিজ নিজ সুবিধানুযায়ী ১ সেপ্টেম্বর দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময়ে অনুযায়ী আলোচনাসভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে। বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লিখিত কর্মসূচিসমূহ সফল করার জন্য অনুরোধ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park