1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মির্জা ফখরুলের বিরুদ্ধে মিথ্যা তথ্য রটানোর অভিযোগে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩৮২ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুকে মিথ্যা তথ্য রটানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।

মামলাটি করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি মানবধিকারবিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন।

অভিযুক্ত মেহেদী হাসান রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে। আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি আমলে নিয়েছেন।

এজাহারে বাদী অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন অভিযোগ করেন, ২৭/০৮/২০২৩ তারিখে মেহেদী হাসান নামে একটি ফেসবুক আইডি থেকে বলা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে সিঙ্গাপুর গিয়েছেন।

সোনালী ব্যাংকের চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্টের। আর টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক এটি। সেই পোস্টে মেহেদী হাসান আরও লিখেন, সাব্বাস ফখরুল নামেও মিছা ফখরুল, কামেও মিছা ফখরুল।

প্রসঙ্গত, ২৪ আগস্ট চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ।

মির্জা ফখরুল ঢাকা ছাড়ার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। পোস্টে মিথ্যা দাবি করা হয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা চিকিৎসা সহায়তা পেয়েছেন মির্জা ফখরুল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park