1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ট্রাকের ধাক্কায় আহত জাবি শিক্ষার্থী সৃজনী মারা গেছেন

  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফাবিহা আফিফা সৃজনী মারা গেছেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের সহপাঠীরা জানান, শনিবার (১ সেপ্টেম্বর) বিকেলে সৃজনী তার ছোট বোনকে সঙ্গে নিয়ে ৩০০ ফিটে গিয়েছিল। সেখানে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পরে লক্ষ্য করেন পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসছে। এ সময় ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজে সরে যেতে পারেননি। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে সৃজনী মাথায় মারাত্মক আঘাত পান এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষক মো. রনি হোসাইন বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের সৃজনীর মৃত্যুর খবর জানানো হয়। আমরা এখন সেখানে যাচ্ছি। ফাবিহা আফিফা সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে তিনি রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park