1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ রেললাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মালিবাগ রেললাইন অবরোধ করা হয়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, আমরা সকাল ১০টার দিকে মালিবাগে রেললাইন অবরোধের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইন অবরোধ করেছেন।

তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে রেলওয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে আসছেন। আশা করি দ্রুতই সমাধান করে রেল চলাচল স্বাভাবিক করা হবে।

জানা গেছে, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথমন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোনো সমাধান না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।

হাজারো শ্রমিক রেলপথে অবস্থান নেওয়ায় মালিবাগ রেলগেইটে আটকা পড়ে ঢাকা থেকে রংপুর যাওয়ার ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’। এর করণে ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park