বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, একতরফা নির্বাচন করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি সরকারের সহায়ক হিসেবে বিচারকরাও কাজ করছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সিনিয়র নেতাদের সাজা দেয়া হলে পরের স্তরের নেতারা নেতৃত্ব দেবেন, এখন তাদেরকেও বিভিন্ন ভূয়া মামলায় গ্রেপ্তার করা হচ্ছে।
তিনি জানান, যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পেন্ডিং মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে; সব মামলায় জামিন পেলেও জেল থেকে মুক্তি দেয়া হচ্ছে না।
এক ব্যক্তির ইচ্ছায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ চলছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
Leave a Reply