1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মার্কিন ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ বার পঠিত
FILE - First lady Jill Biden visits with Slovak and Ukrainian mothers and their children as the families participate in a Mother's Day activity in Kosice, Slovakia, May 8, 2022. (AP Photo/Susan Walsh, Pool, File)

করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ হলেও শঙ্কা তৈরি হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দেয়া নিয়ে। সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জিল বাইডেনের করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউজ।

বিবৃতিতে জানানো হয়, মৃদু উপসর্গ রয়েছে ৭২ বছর বয়সী মার্কিন ফার্স্ট লেডির। তাকে ডেলওয়ারের এহোবোথ বিচের বাসভবনে আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে গত বছরের আগস্টেও করোনায় আক্রান্ত হয়েছিলেন জিল। সোমবার সন্ধ্যায় করা প্রেসিডেন্ট বাইডেনের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের ভ্রমণ সূচিতে পরিবর্তন হওয়ার শঙ্কা করছে হোয়াইট হাউজ। শঙ্কা রয়েছে দিল্লীতে অনুষ্ঠিত জি-টোয়েন্টিতে যোগ দেয়া নিয়েও।

এর আগে এই সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে অপারগতা জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার সাংবাদিকদের কাছে জিনপিংয়ের সাথে সম্ভাব্য বৈঠক না হওয়ায় হতাশা জানিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। সূত্র: সিএনএন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park