1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দুনীর্তির কারণেই প্রাণ যাচ্ছে মানুষের: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপডেট সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ সরকার। সরকার ও সিটি করপোরেশনের দায়বদ্ধতা না থাকা এবং দুনীর্তির কারণেই প্রাণ যাচ্ছে মানুষের। ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে দুই মেয়রের পদত্যাগ দাবি করেন তিনি।

ফখরুল বলেন, বিএনপির নির্দলীয় সরকারের দাবি থেকে জনদৃষ্টি অন্যত্র সরাতেই পরিকল্পিতভাবে ডক্টর ইউনুসের বিষয়টি সামনে এনেছে সরকার। ডক্টর ইউনুস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার। রিপোর্ট জাহাঙ্গীর আকন্দের।

বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের সহায়তায় বুধবার (৯ সেপ্টেম্বর) রক্তদান কর্মসুচীর উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । রাজধানীর পান্থপথের হেলথ এন্ড হোপ হাসপাতালের রক্ত দান করেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং শমরিতা হাসপাতালে রক্ত দেন তাবিথ আউয়াল। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পুর্ন ব্যর্থ হয়েছে। প্রতিদিন মানুষ মারা গেলে অনির্বাচিত হওয়ায় জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা ব্যস্ত দুর্নীতি লুটপাটে মশক নিধনের কীট কেনায়ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এ থেকে উত্তরণে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। কথা বলেন ডক্টর ইউনুস ইস্যু নিয়েও।

এ সময় ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, দুই সিটি করপোরেশনের অবহেলার কারণেই প্রতিদিন ডেঙ্গুতে প্রাণ যাচ্ছে মানুষের। সরকারের মুল লক্ষ্যই হচ্ছে দুর্নীতি। বিএনপির তাদের দায়বদ্ধতা থেকেই মানুষের পাশে এসে দাড়িয়েছে।

ডেঙ্গু রোগীদের সহায়তায় ওয়েবসাইট চালু করেছে বিএনপি। এতে রোগীদের জন্য রক্ত দেয়া-নেয়াসহ প্রয়োজনীয় সহযোগিতা করবে বিএনপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park