আজ বুধবার (৬ সেপ্টেম্বর) শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন।
তাদের বিশ্বাস, কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষরূপে পৃথিবীতে আবির্ভূত হন। জন্মাষ্টমীতে উপবাস, পূর্জা-অর্চনা ও নামকীর্তনসহ বিভিন্ন আচার-উপাচার পালন করছেন হিন্দু সম্প্রচায়। এছাড়াও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যথাযথভাবে আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হচ্ছে।
এ উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নানা কর্মসূচি গ্রহণ করেছে।
রামকৃষ্ণ মিশন, ইসকনসহ বিভিন্ন মন্দিরে অনুষ্ঠান চলছে। বুধবার বিকালে, ঢাকেশ্বরী মন্দির থেকে একটি র্যালি বের করা হবে।
Leave a Reply