1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইউক্রেনের দোনেৎস্কে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে একটি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে শিশুসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। দেশটিতে এই ধরনের হামলাকে বেশ বিরল বলেই মনে করা হয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কোস্ত্যন্তিনিভকা শহরের ব্যস্ত রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট জেলেনস্কি এটিকে ‘ইচ্ছাকৃত’ হামলা বলে উল্লেখ করেছেন এবং এর নিন্দা জানিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার এই কোস্ত্যন্তিনিভকা শহরটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধে ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে শহরের একটি রাস্তার শেষ প্রান্তে বিস্ফোরণ হতে দেখা যাচ্ছে যেখানে লোকেরা কেনাকাটা করছিল।

এদিকে এই হামলার জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, নিহত ব্যক্তিদের ‘কোনো ভুল ছিল না’। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।

হামলার শিকার ওই বাজার, সেখানকার ফার্মেসি এবং দোকানগুলো সবই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অবশ্য হামলার জেরে সৃষ্ট আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এর কয়েক ঘণ্টা পর ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি এই হামলাকে ‘পুরোপুরি অমানবিক’ বলে বর্ণনা করেছেন এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা বলেছেন, এই হামলা রাশিয়ার ‘ভয়াবহ নিষ্ঠুরতাকেই’ সামনে এনেছে।

রাশিয়ার কর্মকর্তারা এখনো এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সূত্র: বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park