1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

প্রথমবার আজ ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৫ বার পঠিত

প্রথমবারের মতো ঢাকা আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশেষ বিমানে ঢাকা পৌঁছানোর কথা তার। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন।

ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরদিন শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সের্গেই ল্যাভরভ। এসব বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে।

পরে জি টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়দিল্লীর উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীর সফরে খাদ্য, সার, জ্বালানি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে। এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে উদ্ভুত বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park