1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর, ক্যাম্পাসে আগুন

  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬৪ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী আহতের ঘটনায় ভিসির বাসভবনে ভাঙচুর করেছে সাধারণ শিক্ষার্থীরা। একই সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়ে রাস্তায় আগুন দিয়েছে তারা।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চট্টগ্রামে বটতলী স্টেশন থেকে ছেড়ে আসা ক্যাম্পাসগামী শাটল ট্রেন চৌধুরীহাট এলাকায় আসলে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়। এর পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের গেট বন্ধ করে দিয়ে সড়কে আগুন দেয়। এসময় পুলিশ বাঁধা দিতে আসলে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফারি ভাঙচুর করে তারা। এরপর মিছিল নিয়ে প্রথমে ভিসির বাসভবনের সামনে অবস্থান করলেও পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবনের ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট করে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে আগুন জ্বালিয়ে অবস্থান করছেন। এর আগে শাটলে দুর্ঘটনার খবরে রাত সোয়া ১০টার পর থেকে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা উপাচার্যের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে, দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝেমধ্যেই শাটলের ভেতরে জায়গা না হওয়ায় শিক্ষার্থীরা ছাদে চড়ে যাতায়াত করেন। কয়েকদিন আগেই চৌধুরীহাট এলাকার একটি গাছের ঢাল নুয়ে পড়ে। এতে বৃহস্পতিবার বিকেলেও এক শিক্ষার্থী আহত হন। রাতে অন্ধকার থাকায় ক্যাম্পাসগামী ট্রেনের ছাদে থাকা শিক্ষার্থীরা গাছের ঢালের সঙ্গে সজোরে ধাক্কায় খায়। আহতদের তাৎক্ষণিকভাবে ফতেয়াবাদ মেডিকেল ক্লিনিকে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, ট্রেনের ছাদে কয়েকজন শিক্ষার্থী ছিল। তারা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেছে। ট্রেন চলে গেছে। আহতের সংখ্যা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park