1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বেড়েই চলছে ডালের দাম, স্বস্তি নেই সবজিতেও, নাগালের বাইরে ইলিশ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

বাজারে আরেক দফা বেড়েছে সবধরনের ডালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৮ থেকে১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। সরবরাহ বাড়লেও নাগালের বাইরে ইলিশের দাম। ১২শ থেকে ১৪শ টাকায় কিনতে হচ্ছে ইলিশ। সবজিতেও নেই স্বস্তি। কেজিতে ৪০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। বাড়তি দাম দিয়েই কিনতে হচ্ছে মুরগি।

এই আক্ষেপ প্রায় ১৮ কোটি বাঙালির। বাজারে চোখের সামনে পছন্দের অসংখ্য ইলিশের দেখা মিললেও কই, পুটি কিংবা পাবদা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। বিক্রেতাদের দাবি কিছুটা কমেছে ইলিশের দাম। যার প্রভাব পরেছে অন্যান্য মাছের দামেও।

মুদি বাজারে গত সপ্তাহ থেকে বাড়তে থাকা ডালের দাম এ সপ্তাহেও বেড়েছে আরেক দফা। আটা, চিনি কিংবা তেল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। নিম্ন কিংবা মধ্যবিত্তদের জীবন যাত্রায় যার প্রভাব পড়ছে প্রতিনিয়ত।

সবজির বাজারেও থরে থরে সাজানো আছে হরেক রকম সবুজ সতেজ সবজি। তবে দামে নেই স্বস্তি। বেগুন ৬০ টাকা, পটল ৪০ টাকা, গাজর কিনতে কেজিতে গুনতে হচ্ছে ১৩০ টাকা। গত সপ্তাহ থেকে বাড়তি ৪০ টাকা দিতে হবে এক কেজি কাঁচা মরিচ কিনতে।

মুরগির বাজারে ব্রয়লার সপ্তাহ ব্যবধানে ১০ টাকা বেড়ে ১৯০ টাকা কেজি এবং কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park