1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৪র্থ বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড গৌরবময় চার বছর পেরিয়ে ৫ম বর্ষে পদার্পণ করেছে। ব্যাংকের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় পুলিশ হেডকোয়ার্টাসের হল অব প্রাইডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় পরিচালনা পর্ষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রধান কার্যালয়, ১৮টি শাখা ও ২টি উপশাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সম্মানিত গ্রাহকগণ অনলাইনে যুক্ত ছিলেন।

বর্ষপূতির শুভক্ষণে ব্যাংকের চেয়ারম্যান সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কমিউনিটি ব্যাংক শুধু বাংলাদেশ পুলিশ বাহিনীর নয়, দেশের সকল সম্মানিত নাগরিকের ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকিং খাতের সুশাসন সমুন্নত রেখে ব্যবসায়ীক প্রবৃদ্ধি অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। আমি আশা করি, কমিউনিটি ব্যাংক আগামী দিনে আকর্ষণীয় ব্যাকিং প্রোডাক্ট চালু এবং গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান করে তাদের আস্থা অর্জনের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অনন্য অবদান রাখবে।

এরপর প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনকে স্মরণীয় করে রাখতে ব্যাংকের চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে একটি কেক কাটেন।

এ সময় আরও উপস্থিত ছেলেন, জনাব মো. কামরুল আহসান-বিপিএম (বার), এ্যাডিশনাল আইজি, এ্যাডমিন, বাংলাদেশ পুলিশ; জনাব এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম, মহাপরিচালক (এ্যাডিশনাল আইজি) র‌্যাব; জনাব মো. মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), এ্যাডিশনাল আইজি, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ; জনাব এস এম রুহুল আমিন এ্যাডিশনাল আইজি, এন্টি-টেরোরিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ; জনাব মো. মাজহারুল ইসলাম এ্যাডিশনাল আইজি, এলএন্ডএএ, বাংলাদেশ পুলিশ; জনাব মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), এ্যাডিশনাল আইজি, ক্রাইম এন্ড অপারেশন্স, বাংলাদেশ পুলিশ; জনাব আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, এ্যাডিশনাল আইজি, ফাইন্যান্স, বাংলাদেশ পুলিশ; জনাব মো. আমিনুল ইসলাম বিপিএম (বার), ডিআইজি, প্রশাসন, বাংলাদেশ পুলিশ; জনাব কাজী জিয়া উদ্দিন বিপিএম, ডিআইজি, এইচআরএম, বাংলাদেশ পুলিশ; ড. শোয়েব রিয়াজ আলম এ্যাডিশনাল ডিআইজি, ডেভেলপমেন্ট রেভিনিউ-১, বাংলাদেশ পুলিশ; জনাব মুনতাসিরুল ইসলাম পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; জনাব সুফিয়ান আহমেদ পুলিশ সুপার এবং পরিচালক, একাডেমিক, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ; জনাব বি এম ফরমান আলী পিপিএম, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও সভাপতি, বাংলাদেশ পুলিশ এ্যাসোসিয়েশন; জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক; জনাব কাজী মসিহুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং জনাব মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে দেশের ব্যাংকিং সেক্টরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরু হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park