1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ব্যাংক এমডিদের পদত্যাগ ঠেকাতে গভর্নরের উদ্যোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পঠিত

একের পর এক ব্যাংক এমডির পদ পদত্যাগের ঘটনায় উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককের পক্ষ থেকে এমডিদের সুরক্ষায় নতুন ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। তার অংশ হিসেবে ব্যাংকের পরিচালকদের পক্ষ থেকে যত চাপই আসুক না কেন, ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে পদত্যাগের আগে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলেছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সোমবার (১১ সেপ্টেম্বর) পদত্যাগ করা দুই এমডির সঙ্গে বৈঠক করে এ বার্তা দিয়েছেন গভর্নর। এ ছাড়া এমডি কোনো অপরাধ না করলে তাকে সুরক্ষার নিশ্চয়তাও দিয়েছেন তিনি।

এদিকে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীকে ডাকা হয়েছে। এর আগে ব্যাংকটির পদত্যাগ করা এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর সঙ্গেও বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের দুই এমডির সঙ্গে আলাদাভাবে বৈঠক করে পদত্যাগের কারণ জানতে চেয়েছেন।

এ সময় গত ৩ সেপ্টেম্বর পদত্যাগ করা পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান জানান, কোনো চাপে নয়, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। কেননা তার বয়স্ক বাবা বেশ অসুস্থ। এছাড়া অসুস্থ স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য প্রায়ই ভারতে যেতে হচ্ছে। এতে ব্যাংকের কাজের ব্যাঘ্যাত ঘটে। এ কারণে তিনি নিজ থেকেই পদত্যাগ করেছেন বলে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছেন।

তার বক্তব্য শুনে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, এত অল্প সময়ের জন্য এমডি পদে যোগদান না করে তার আগেই ভাবা উচিৎ ছিল।

এদিকে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের এমডি হাবিবুর রহমান তিনজন পরিচালকের চাপে গত বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন। যদিও ব্যাংকটির নতুন চেয়ারম্যান সেই পদত্যাগপত্র গ্রহণ করেননি। আজকের বৈঠকে হাবিবুর রহমান বলেন, তিনি রবিবার ও সোমবার অফিস করেছেন।

এ সময় বাংলাদেশ ব্যাংক তাকে জানায়, যে পরিস্থিতিই তৈরি হোক হুটহাট পদত্যাগ না করে প্রথমে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। যত প্রভাবশালীরা চাপ দিক, নিজে কোনো অপরাধ না করলে কেন্দ্রীয় ব্যাংক সুরক্ষা দেবে। আর ব্যাংকের পরিচালনা পর্ষদের আগামী বৈঠকে বাংলাদেশ ব্যাংককে তাকে ডাকার বিষয়টি অবহিত করতে বলা হয়।

এ ছাড়া তার পদত্যাগের বিষয়ে যেসব সংবাদপত্রে রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানে প্রতিবাদও পাঠাতে বলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে বৈঠকের পর ব্যাংকের পক্ষ থেকে একটি প্রতিবাদ পাঠিয়ে বলা হয়, ব্যাংকের এমডির পদত্যাগ বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়।

জানা গেছে, পর্ষদের সঙ্গে সমঝোতার মাধ্যমে ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরীকে দায়িত্বে ফেরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে ব্যাংকটির চেয়ারম্যান রোমো রউফ চৌধুরীকে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে ডাকা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park