1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দায়িত্ব পেয়েই আইনের সংস্কার চাইলেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৮ বার পঠিত

মানুষের দুর্ভোগ দুর্গতি কমাতে হলে এবং বিচার বিভাগকে গতিশীল করতে হলে আইনের সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে হাইকোর্টে নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। এর আগে গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। আগামী ২৫ সেপ্টেম্বর বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর মেয়াদ শেষ হলে দেশের ২৪ তম প্রধান বিচারপতি হিসেবে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বিচারপতি ওবায়দুল হাসান।

নবনিযুক্ত প্রধান বিচারপতি মামলা জটকে বাংলাদেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করে বলেন মামলাজট কমানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সমস্যা সমাধানে সব বিচারককে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করারও আহ্বান জানান তিনি।

বিচার বিভাগের সঙ্গে রাজনীতির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগকে রাজনীতিকরণের কোন সুযোগ নেই। বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, এটা ঠিক নয়। রাজনীতিবিদদের বলবো রাজনীতি করুন, তবে বিচারবিভাগকে জড়াবেন না, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন।

বিচার অঙ্গণে রাজনীতি করার ক্ষেত্রে আইনজীবীদের সহনশীল হওয়ারও অনুরোধ জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি।

তিনি আরও বলেন, প্রতিটি সেক্টরে দুর্নীতি আছে। সমাজে দুর্নীতি ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। বিচার বিভাগের দুর্নীতি কমাতে সর্বোচ্চ চেষ্টা করবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park