1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যার জন্য নির্বাচন বাতিল হবে সে আর অংশ নিতে পারবেন না: (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পঠিত

যার জন্য নির্বাচন বাতিল হবে সে আর অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাবিবুল আউয়াল বলেন, আমাদের দেশে মাস্তান ও পেশিশক্তি আছে। ফলে প্রিসাইডিং অফিসার অসহায় হয়ে পড়ে। আমরা নির্বাচন বাতিল করতে পারবো। তবে এবার যার জন্য বাতিল হবে সে আর নির্বাচন করতে পারবেন না। আপনারা জানেন, আমরা জানি, আমাদের দেশে রাজনীতি রাজনীতিক প্রশ্নে বেশ তীক্ষ্ণভাবে বিভক্ত। যার ফলে রাজনৈতিক বিতর্ক উপস্থাপন হলে আলোচনাগুলো খুবই ধারালো, আক্রমণাত্মক হয়ে থাকে। আজকে সেদিকে যাবো না। আমরা সামনের দিকে তাকাতে চাচ্ছি। আপনাদের মাধ্যমে জনগণের প্রত্যাশা জানতে পারলে কিছুটা ঋদ্ধ হবো।

এ সময় সাবেক আমলা আলী ইমাম মজুমদার বলেছেন, নির্বাচনে প্রার্থীদের জন্য অনুকূল পরিবেশ নেই। সামনের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কীনা এমন আশঙ্কা রয়েছে? বাস্তবতা- প্রধান বিরোধীদলসহ অনেক দল বলছে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সরকার বলছে সংবিধান অনুযায়ী সংসদ বহাল রেখে নির্বাচন করবে। এটা কমিশন না, রাজনৈতিবদিদের সমাধান করতে হবে বলে মন্তব্য করেন আলী ইমাম মজুমদার।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, কমিশনের কাজটা অত্যন্ত কঠিন। হাত পা বেধে সমুদ্রে ফেলে দেয়া হয়েছে। তিনি উল্লেখ করেন জামালপুরের ডিসি বলেছেন এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। এই নির্বাচন কীভাবে নিয়ন্ত্রণ করবে সেটা কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।

সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সভায় সাবেক নির্বাচন কমিশনার, আমলা ও সিনিয়র সাংবাদিক, নির্বাচন কমিশনাররা এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park