1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাক্ষাতে ভ্লাদিমির পুতিনকে যা বললেন কিম জং

  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত
Russia's President Vladimir Putin shakes hands with North Korea's leader Kim Jong Un during a meeting at the Vostochny Сosmodrome in the far eastern Amur region, Russia, September 13, 2023. Sputnik/Vladimir Smirnov/Pool via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. TPX IMAGES OF THE DAY

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠককে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন তারা।

উত্তর কোরিয়াকে স্যাটেলাইট তৈরিতে কিমকে সহায়তার আশ্বাস দিয়েছেন পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি। এ সময় অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা হবে কিনা কিমের প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, সব বিষয়েই আপনার সঙ্গে আলোচনা হবে।

আনুষ্ঠানিক বৈঠকে ইউক্রেনে রাশিয়ার হামলার সমর্থন জানিয়েছেন কিম জং। তিনি পুতিনকে বলেছেন, ‘আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রাশিয়া তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পবিত্র লড়াইয়ে নেমেছে। উ. কোরিয়া পুতিনের যে কোনও সিদ্ধান্তকে সমর্থন জানায়।’

গেলো আগস্টে চিঠিতে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছিলেন দুই নেতা। সেসময় তারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালানো এবং সাম্রাজ্যবাদ ধ্বংসের প্রত্যয় ব্যক্ত করেন। এবারের সাক্ষাতে নতুন করে পুতিনকে বিষয়টি স্মরণ করিয়ে দিলেন কিম।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে কসমোড্রোমে কিমকে স্বাগত জানান পুতিন। ২০১৯ সালের পর তাদের আবার মুখোমুখি দেখা। প্রথমে পুতিন কিমকে বলেন, ‘আপনার ব্যস্ত সময় সূচিতেও আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে দেখে আমি খুবই খুশি হয়েছি। এটি আমাদের নতুন কসমোড্রোম।’

দুই দেশের মধ্যে কিছু স্পর্শকাতর ইস্যুতে আলোচনা এবং চুক্তি হবে বলে জানিয়েছে ক্রেমলিন। তবে বিষয়গুলো প্রকাশ করা হবে না বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে যুক্তরাষ্ট্র ধারণা করছে, ইউক্রেন যুদ্ধে হামলার গতি বাড়াতে উত্তর কোরিয়া থেকে অস্ত্র নিতে চাইছেন পুতিন। এ জন্য কিমের সঙ্গে তার একটি গোপন অস্ত্র চুক্তি হতে যাচ্ছে।

দুই নেতার শীর্ষ সম্মেলনে ছোট বোন কিম ইয়ো জং’কে সঙ্গে নিয়ে এসেছেন কিম। সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই তাকে রাখা হয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। সূত্র: সিএনএন, আল জাজিরা, বিবিসি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park