1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাজারে সরকার নির্ধারিত দামে মিলছে না কোনো পণ্যই

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৩ বার পঠিত

বাজারে সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না কোনো পণ্যই। নির্ধারিত দরের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি দিয়ে সব কিনতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। সবজির দাম নামমাত্র কমলেও, ভরা মৌসুমেও আগুন দামে বিক্রি হচ্ছে ইলিশ। এদিকে, বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের আন্তরিকতা থাকলেও পর্যাপ্ত জনবল না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে।

প্রথমবারের মতো আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যেখানে খুচরা বাজারে প্রতি কেজি আলুর মূল্য ৩৫ থেকে ৩৬ টাকা, দেশি পেয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা এবং প্রতিটি ডিমের মূল্য ধরা হয়েছে ১২ টাকা করে। বাণিজ্যমন্ত্রী বলেছেন- যখন যে পণ্যের মজুদ কমে যায় তখন সেই পণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকার।

তবে বাজারে এসবের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে আলু-পেঁয়াজ। ক্রেতাদের ক্ষোভের জবাবে বিক্রেতারা বলছেন- বেশি দামেই কিনে আনতে হচ্ছে তাদের।

মাছের বাজারে ইলিশ কিনতে হচ্ছে, কেজিতে একশ থেকে দুশো টাকা বেশিতে। দেশের চাহিদা না মিটিয়ে ইলিশ রফতানিতে ক্ষোভ ভোক্তাদের। দাম বেড়েছে দেশি ও চাষ করা সবধরনের মাছের।

কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে সবধরনের ডাল। কেজিতে দুই-তিন টাকা কমেছে সয়াবিন তেল ও আটা-ময়দার দাম। বাজার করতে এসে হাসফাঁস অবস্থা ক্রেতাদের। তবে সবজির দামে কিছুটা স্বস্তি মিলছে।

আগের বাড়তি দামেই ১৯০ টাকা কেজিতে ব্রয়লার ও ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সোনালি মুরগি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park