1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রমজান এবং ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত

  • আপডেট সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

আগামী ২০২৪ সালের পবিত্র রমজান ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আরবী ক্যালেন্ডার অনুযায়ী চলছে সফর মাস। সেই হিসাব মিলিয়ে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে আগামী বছরের মার্চের দ্বিতীয় সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আরব আমিরাতের খালিজ টাইমস এই খবর জানিয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিদ্যার গণনা অনুসারে, ২০২৪ সালের ১০ এপ্রিল ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত তারিখ নির্ধারণ করা হবে অর্ধচন্দ্র দেখার ওপর ভিত্তি করে। কেননা এর মাধ্যমেই ইসলামী হিজরি ক্যালেন্ডার নির্ধারণ করা হয়।

হিসাব মতে, গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বিপরীতে ইসলামিক মাস ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়। চাঁদ কখন দেখা যায় তার ওপর নির্ভর করেই তারিখ নির্ধারিত হয়। সে হিসাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।

মুসলিম উম্মাহর জন্য রমজান মাস হলো সবচেয়ে পবিত্র মাস। রমজান মাস শেষে শাওয়ালের প্রথম দিনে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। আর জিলহজ্জ মাসের দশ তারিখে পবিত্র হজ্ব পালনের শেষে ঈদুল আজহা উদযাপিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park