1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

যে দেশ কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে যাচ্ছে

  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

আইন করে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে চলেছে দক্ষিণ কোরিয়া। মূলত পূর্ব এশিয়ার এই দেশটির আইন প্রণেতারা কুকুরের মাংস বিক্রি এবং খাওয়া নিষিদ্ধ করার লক্ষ্যে আইন প্রবর্তনের পরিকল্পনা করছেন। যদিও বিতর্কিত এই শতাব্দী-প্রাচীন প্রথাটি এই মুহূর্তে দেশটিতে স্পষ্টভাবে নিষিদ্ধ বা বৈধও নয়।

গেলো বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার আইনটি প্রস্তাব করে এবং অবিলম্বে সেটি সমর্থন করে দেশটির ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি। আর এতেই বিলটি পাস করার জন্য যথেষ্ট ভোট মেলে।

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের পলিসি কমিটির প্রধান পার্ক ডাই-চুল বলেছেন, ‘দক্ষিণ কোরিয়ার প্রায় ১০ মিলিয়ন পরিবার পোষা প্রাণী লালন-পালন করে। আর তাই এখনই সময় কুকুর খাওয়া বন্ধ করার।’ দেশটির ফার্স্ট লেডি সব ধরনের কুকুরের মাংসের ব্যবসা এবং খাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে সমর্থন করেছেন। গত মাসে তিনি দেশের ন্যাশনাল অ্যাসেম্বলিকে এই ধরনের কর্মকাণ্ডের অবসান ঘটাতে একটি আইন পাস করার আহ্বানও জানিয়েছিলেন।

একইসঙ্গে সেসময় তিনি ‘কুকুরের মাংস খাওয়া বন্ধ করার জন্য প্রচারাভিযান এবং প্রচেষ্টা চালানোর’ প্রতিশ্রুতিও দিয়েছিলেন। গত আগস্টের শেষের দিকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মানুষ এবং প্রাণীদের সহাবস্থান থাকা উচিত। অবৈধ কুকুরের মাংস নিয়ে চালানো কার্যক্রম বন্ধ করা উচিত।’

অবশ্য কুকুরের মাংস খাওয়া কোরিয়ান উপদ্বীপে একটি শতাব্দী প্রাচীন প্রথা। কিন্তু গত কয়েক বছর ধরে এটি হ্রাস পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়াজুড়ে খামারের সংখ্যা অর্ধেকে হ্রাস পেয়েছে। কিন্তু কুকুর খামারি সমিতির মতে, প্রতি বছর এখনও ৭ লাখ থেকে ১০ লাখ কুকুর খাওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়। যদিও এই সংখ্যা এক দশক আগের থেকে অনেক হ্রাস পেয়েছে।

অবশ্য কুকুরের মাংস শিল্পকে সম্পূর্ণভাবে বেআইনি করার জন্য দক্ষিণ কোরিয়ার সরকারের ইতোপূর্বে চালানো প্রচেষ্টার বিরুদ্ধে কুকুর-খামারি এবং রেস্তোঁরা মালিকরা বিরোধিতা করেছিল। মূলত জীবিকা হারানোর ভয়েই সেই বিরোধিতা করেছিলেন তারা। সূত্র: আরটি, ব্লুমবার্গ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park