1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে গাড়ি বাড়াবো: সড়ক সচিব আমিন উল্লা নুরী

  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হওয়া বিআরটিসি বাসে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে গাড়ি বাড়ানো হবে বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী।
সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিরতিহীনভাবে ফার্মগেট (খামারবাড়ি সংলগ্ন) থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রুটে বিআরটিসি বাস চলাচল শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সড়ক সচিব বলেন, সাধারণ মানুষের অনেক দিনের দাবি ছিল একটি বাস সার্ভিস চালু করার। ফার্মগেট গুরুত্বপূর্ণ জায়গা, অনেক যাত্রী এখান থেকে যাতায়াত করে। ফার্মগেট একটি হাব। তার পরিপ্রেক্ষিতে প্রতিদিন সাড়ে ৭টা থেকে ফার্মগেট থেকে জসিম উদ্দিন বিআরটিসির আটটি বাস চলবে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে আমরা গাড়ি বাড়াব।

মোটরসাইকেল ও সিএনজি চলাচল প্রসঙ্গে তিনি বলেন, সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মোটরসাইকেল আপাতত চলবে না। পুরোপুরি চালু হওয়ার পর বিষয়টি ভেবে দেখা হবে। পদ্মা সেতুতে প্রথমে দেওয়া হয়নি মোটরসাইকেল। পরে দেওয়া হয়েছে, অনেকেই পদ্মা সেতুতে উঠে ছবি তোলে, সেলফি নিচ্ছে, আমরা মানুষকে বারবার সতর্ক করছি। নিরাপত্তা বাহিনী বারবার সতর্ক করছে। মানুষের একটা আবেগ আছে, আর এটা তো এক্সপ্রেসওয়ে, এখানে দ্রুতগতিতে গাড়ি চলবে। মোটরসাইকেলের বিষয়ে সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

‘পূর্বে আমাদের যে ভাড়া ছিল এখানে সে ভাড়া থাকবে। আমাদের টোল দেওয়া লাগলেও আমরা ভাড়া বাড়াব না। ফার্মগেট থেকে বিমানবন্দর যে ভাড়া আছে সে ভাড়াই থাকবে।’

বাসে ই-টিকিটিং চালুর প্রসঙ্গে সচিব বলেন, আমরা ই-টিকিটিং চালু করব না। আমরা চাইছি বিআরটিসিতে স্মার্ট কার্ড চালু করতে। যেটা বিআরটিসিতে চলবে, মেট্রোতে চলবে। কার্ড প্রস্তুত রয়েছে। এটা কার্যকর করতে একটু সময় লাগবে। একই কার্ড দিয়ে বিআরটিসি এবং এমআরটিসি চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park