1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হরিণের মাংস পাচারের সময় আটক দুই

  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৩ বার পঠিত

সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারের সময় বাগেরহাটের রামপাল থেকে ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও একটি মোটর সাইকেল। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে রামপাল থানায়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, সুন্দরবনের হরিণ হত্যা করে মাংস পাচারের সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকা থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংসসহ সওকত আলী সরদার (৩৭) ও শেখ হেকমত আলীকে (৩৯) আটক করে রামপাল থানা পুলিশ।

এসময় তাদের ব্যবহ্যত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক সওকত সরদার মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের হাসমত সরদারের ছেলে ও হেকমত আলী রামপালের চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে রামপাল থানায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী রামপাল থানার এস আই শ্রী রাশ কুন্ড জানান, আটক আসামিদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park