1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১২ দলীয় জোট ও গণ অধিকার পরিষদের নতুন কর্মসূচি

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

সরকার পতনের একদফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোট ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ।‌

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে নতুন কর্মসূচির কথা জানায় নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ।

অপরদিকে ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান, ১২ দলীয় জোটের এক জরুরি সভা জোটের শরিক কল্যাণ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতভাবে একদফা দাবিতে পাঁচ দিনে ৬টি কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- বৃহস্পতিবার সিলেট জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল, ২২ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন বিক্ষোভ মিছিল, ২৯ সেপ্টেম্বর ঢাকায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন মহাসমাবেশ, ২ অক্টোবর ঢাকায় খিলগাঁও জোড়া পুকুর মাঠের সামনে থেকে পদযাত্রা এবং ৩ অক্টোবর কুমিল্লা ও চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

এদিকে মঙ্গলবার রাতে এক বিবৃতিতে নতুন কর্মসূচির কথা জানায় নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে- ২২ সেপ্টেম্বর উত্তর বাড্ডা থেকে সমাবেশ ও পদযাত্রা, ২৫ সেপ্টেম্বর দৈনিক বাংলার মোড় থেকে সমাবেশ ও পদযাত্রা, ২৯ সেপ্টেম্বর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, ২ অক্টোবর জেলায় জেলায় সমাবেশ ও পদযাত্রা এবং ৬ অক্টোবর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে সংহতি সমাবেশ।

এর আগে ৩ অক্টোবর পর্যন্ত এক দফা দাবিতে টানা রোডমার্চ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টিও ইতোমধ্যে টানা কর্মসূচি ঘোষণা করেছে। একই কর্মসূচি পালন করবে সমমনা অন্য রাজনৈতিক দল।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park