1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন বঙ্গবীর সিদ্দিকী

  • আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ বার পঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম)। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সখীপুর উপজেলার কীর্ত্তনখোলা গজারিয়া কালিয়ানপাড়া (কেজিকে) উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা আবদুল্লাহ মিয়ার কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

দীর্ঘদিন পর সংসদীয় আসন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) থেকেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এ কথা স্পষ্ট করলেন। তবে ঘোষণায় বঙ্গবীর কাদের সিদ্দিকী স্পষ্ট করেননি এবার তিনি কোন রাজনৈতিক দল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির সঙ্গে যাবেন না তাঁর বক্তব্যে এ বিষয়টি অনেকটা স্পষ্ট হলেও এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটে যাবেন না-কি নিজ দল কৃষক শ্রমিক জনতা লীগের হয়েই লড়বেন? এ বিষয়টি এখনও ধোঁয়াশাই রয়ে গেছে। গত নির্বাচনে ঋণ খেলাপির কারণে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হওয়ায় এ আসন থেকে তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি দুই কোটি টাকা নিয়েছিলাম, ১৩ কোটি দিয়েছি তবুও নাকি শোধ হয় নাই, এখনও নাকি আরও ২২ কোটি পায়। এবার নিয়ত করেছি কবে মরে যাবো ঠিক নাই, এবার ওইগুলো পরিশোধ করে দাঁড়িয়ে পড়ি, দেখা যাক কি হয়। মানুষেরও একটা ইচ্ছা আছে, মানুষের কাছে মাফ-মুক্তি চাইতে পারবো। সেজন্যে আল্লাহ যদি বিপদ না করেন তবে আমি ভোটে আপনাদের এখানে (টাঙ্গাইল-৮) দাঁড়াবো। আপনারা দোয়া করবেন।

উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের আহ্বায়ক আবদুস ছবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীরপ্রতীক), সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park