1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লন্ডভন্ড লিবিয়া: ১১ দিন পর সাগর থেকে আড়াইশ মৃতদেহ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ বার পঠিত

ভয়াবহ ঝড় ও বন্যায় লন্ডভন্ড হয়ে যাওয়া লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী দেরনার উপকূল থেকে এক দিনেই প্রায় আড়াইশ মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনার ১১ দিনের মাথায় ক্ষতবিক্ষত লাশগুলো উদ্ধার করা হলো।

লিবিয়ার ন্যাশনাল ইউনিটি সরকার জানায়, শনিবার (২৩ সেপ্টেম্বর) বন্যাকবলিত শহর দেরনার সাগর থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল এক দিনেই ২৪৫টি মৃতদেহ উদ্ধার করেছে। ড্যানিয়েলের আঘাতে দেরনা ছাড়াও বেনগাজি, বায়দা, আল মারজ, সুসেসহ বেশ কয়েকটি শহর তলিয়ে গেছে।

ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টারের মুখপাত্র মালিক মারসেট বলেছেন, দেরনা শহরের বিভিন্ন উপকূলে মৃতদেহগুলো পাওয়া গেছে।

গত ১০ সেপ্টেম্বর ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে দেশেটির ডেরনার গোটা এলাকা তলিয়ে যায়। বাঁধ ভেঙে পানির স্রোত সাগরে ভাসিয়ে নিয়ে যায় ভবন, গাড়িসহ হাজারো বাসিন্দাকে। এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার মানুষের মৃত্যু নিশ্চিত করেছে দেশটি।

এদিকে, ডেরনার পুনর্গঠনে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ১০ অক্টোবর আন্তর্জাতিক সম্মেলন ডেকেছে দেশটি। ওই সম্মেলনে বিশ্বের সব রাষ্ট্র ও সরকারপ্রধানকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে লিবিয়ার পূর্বভিত্তিক প্রশাসন।

সূত্র: আরব নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park