1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পপতারকা শাকিরার বিরুদ্ধে আবারও কর ফাঁকির অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

পপতারকা শাকিরার বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো কর ফাঁকির অভিযোগ এনেছে স্পেন সরকার। স্প্যানিশ ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে বার্সেলোনায় থাকাকালীন শাকিরা বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্পেনের প্রসিকিউটররা জানান, শাকিরা ২০১৮ সালে ৬.৭ মিলিয়ন ইউরো (প্রায় ৭৫ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন। এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য তিনি কয়েক লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন, যে তথ্য তিনি গোপন করেছেন। চলতি বছরের জুলাইয়ে এ নিয়ে তদন্ত শুরু হয়, গত মঙ্গলবার এর বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০২১ সালের জুলাই মাসে পপতারকা শাকিরার বিরুদ্ধে প্রথম কর জালিয়াতির অভিযোগ আনা হয়েছিলো। বার্সেলোনার প্রসিকিউটররা অভিযোগ করেছিলেন, তার কর দেওয়া উচিত ছিলো। কারণ তিনি ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অর্ধেকেরও বেশি সময় ধরে স্পেনে বসবাস করছেন।

কলম্বিয়ান বংশোদ্ভূত সংগীতশিল্পী শাকিরা এখন মায়ামিতে বসবাস করেন। এর আগে তার জনসংযোগ সংস্থার মাধ্যমে ২০১২-১৪ সময়কালের কর জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছিলেন। শাকিরা জানিয়েছিলেন, তার বাসস্থান সেই সময়ে বাহামাতে ছিলো এবং কর ফাঁকির দাবিগুলোকে ‘কাল্পনিক’ বলে বর্ণনা করেছেন তিনি। এবং তিনি তার পাওনা পরিশোধ করেছেন বলেও উল্লেখ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park