1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শনিবার শাহজালাল বিমান বন্দর থার্ড টার্মিনালের সফট ওপেনিং

  • আপডেট সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের থার্ড টার্মিনালের প্রায় নব্বই ভাগ কাজ শেষ, ৭ অক্টোবর প্রধানমন্ত্রী এর সফট ওপেনিং করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

বাকী প্রায় দশ শতাংশ কাজ শেষ হলেও যাত্রী সাধারণের জন্য খুলে দেয়া হবে বলে জানান তিনি। থার্ড টার্মিনাল নির্মাণ কাজের সব শেষ অগ্রগতি সম্পর্কে জানাতে সোমবার (২ অক্টোবর) করা সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য দেন।

তিনি জানান, নতুন এ টার্মিনাল চালু হলে দ্বিগুন যাত্রীকে সেবা দেয়া যাবে, বাড়বে সেবার মান। থার্ড টার্মিনাল স্বপ্নের চেয়েও বড় একটি প্রকল্প জানিয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান, আংশিক উদ্বোধনের পর নতুন টার্মিনালের পাশে আরো ৩৬ টি উড়োজাহাজ পার্কিং করা যাবে।

এছাড়া হজ ক্যাম্প এবং বিমানবন্দর স্টেশন থেকে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে সরাসরি এ টার্মিনালের আসার ব্যবস্থা থাকছে বলেও জানান চেয়ারম্যান।

২০১৭ সালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প হাতে নেয় সরকার, যার ব্যয় ধরা হয় ২১ হাজার ৩শ ৯৮ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ১শ ৪১ কোটি টাকা ঋণ হিসাবে দিচ্ছে জাইকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park