1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আজ বিএনপির বিভাগীয় রোড মার্চ ফরিদপুরে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির লক্ষ্যে একদফা দাবি আদায়ে বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ ফরিদপুরে বিভাগীয় রোড মার্চ যাত্রা শুরু হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় থেকে শুরু করে রাজবাড়ী-ফরিদপুর- গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে ফরিদপুর রোড মার্চ যাত্রা শুরু করবে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে রোড মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে।

যার মধ্যে রাজবাড়ী সদর থানার বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ী মোড়, নগরকান্দার তালমা মোড়, গোপালগঞ্জের মকসেদপুরের বরইতলা, মাদারীপুরের মোস্তফাপুরে পথ সভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে গিয়ে রোড মার্চের সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজকের ফরিদপুর বিভাগীয় রোড মার্চে নেতৃত্ব দেবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park