1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত চাইল আওয়ামী লীগ

  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতাহার প্রণয়নে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মতামত চেয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩ অক্টোবর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে মতামত চাওয়া হয়। এতে স্বাক্ষর করেন আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার চার মেয়াদে যুগান্তকারী উন্নয়ন করেছেন। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগ তার প্রতিটি নির্বাচনী ইশতেহারে জাতিকে দেওয়া অঙ্গীকার শতভাগ পূরণ করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। এই উপকমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার কেবল একটি দলীয় ইশতেহার নয়; এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইশতেহার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করে, সেটি গুরুত্বপূর্ণ।

এতে আরও বলা হয়, আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নে দেশের বিভিন্ন খাত সম্পর্কে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এবং আবারও সরকার গঠন করলে আওয়ামী লীগ নতুন কী কী উদ্যোগ নিতে পারে– এ বিষয়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব বরাবর দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের ঠিকানায় মতামত পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া ই-মেইলে মতামত পাঠানো যাবে albddatabase@gmail.com এই ঠিকানায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park