জনগণের শক্তিতে বিশ্বাস করে আওয়ামী লীগ। দেশ বিরোধী অপশক্তি বিএনপি বিদেশিদের নাক গলানোর সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) তিনি এসব কথা বলেন।
আমাদের সবার সঙ্গে বন্ধুত্ব জানিয়ে তথ্য মন্ত্রী বলেন, আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমৎকার। সম্পর্ক আরো সুদৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই কাজ করা হবে। সঠিক সময়ে নির্বাচন হবে। আওয়ামী লীগ অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এবার মনোনয়নের জন্য জনপ্রিয়তা যাচাই করে প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে।
Leave a Reply