1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এক সাথে কখনো এতো সংকটের মুখোমুখি হননি ব্যবসায়ীরা

  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

ডলার সংকট সহসা কাটার সম্ভাবনা নেই, দেশের অর্থনীতি পীড়াদায়ক সময়ের দিকে যাচ্ছে- এমনটাই শঙ্কা অর্থনীতিবিদদের। তারা বলছেন, চলমান অর্থনৈতিক কাঠামোতে অর্থপাচারকারী, ঋণ খেলাপীরা, দুর্নীতিবাজরা ভালো আছেন। ব্যবসায়ীরাও বলছেন, এক সাথে এতো সংকটের মুখোমুখি হননি কখনো।

দুই বছর আগেরও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, বেশ ফলাও করে প্রচার করা হতো। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। এখন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, সুস্পস্ট করে তুলছে দেশের ডলার সংকট। আইএমএফ-এর হিসাবপদ্ধতিতে দেশে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৯০ বিলিয়ন ডলার। যদিও আইএমএফ সূত্র বলছে- দেশে প্রকৃত রিজার্ভ এখন ১৭ বিলিয়ন ডলার।

খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে দেড় লাখ কোটি টাকা। গত সাড়ে তিন বছর মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স এসেছে সেপ্টেম্বরে। এসব আরো জটিল করে তুলছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি।

ব্যবসায়ীরাও বলছেন, খুব খারাপ সময় পার করছেন তারা। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ানো ও অর্থপাচার ঠেকানো না গেলে অর্থনীতি আরো সংকটে পড়বে- এমনটাই শঙ্কা বিশ্লেষকদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park