1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আগামী নির্বাচন হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ: এডভোকেট নূরুল মজিদ

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

আমরা যদি কোনো ভুল করে ফেলি তাহলে এই জাতি আজ বিশাল বিপদের সম্মুখীন হবে। মুক্তিযোদ্ধাদের প্রতি বেঈমানি করা হবে। স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছেন সেই ৩০ লাখ মা-বোনদের প্রতি বেঈমানি করা হবে। আগামী নির্বাচন হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এখানে আপোসের কোনো কথা নেই। ক্ষমার কোনো সুযোগ নেই।

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শিবপুর উপজেলার সৈয়দ নগরে শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী বিসিক শিল্প নগরীর (সম্প্রসারণে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এই দেশের ভার আমাদেরই নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তিনি যেভাবে সাহসের সাথে এগিয়ে যাচ্ছেন আমাদের সেভাবে সাহসের সাথে এগিয়ে থাকতে হবে। যারা নির্বাচনকে বানচাল করতে চায় তাদের দিকেও খেয়াল রাখতে হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ড.বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মুজুমদার, স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভ‚ঞা মোহন, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসনি নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুঞা রাখিল ও নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশির। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিকের চেয়ারম্যান মু. হাবিুবর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park