1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জনের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৪০ বার পঠিত

গেলো সেপ্টেম্বরে সারাদেশের বিভিন্ন স্থানে ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জন হয়েছেন। দুর্ঘটনায় নিহত ৩৯৪ জনের মধ্যে ৪৮ জন নারী ৫৩ জন শিশু রয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ৭৮৩ জন।

রবিবার (৮ অক্টোবর) সড়ক দুর্ঘটনা নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটি বলছে, সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট নিহতের ২৪ দশমিক ৬১ শতাংশ।

অন্যদিকে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। সেপ্টেম্বরে মোট ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। যা মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৯৫ শতাংশ। আর এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন। যা মোট নিহতদের ৩৮ দশমিক ৩২ শতাংশ।

একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন ও নিখোঁজ রয়েছেন ২ জন। এছাড়া ৩৩টি রেল দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগটিতে ১২১টি দুর্ঘটনায় ১১৬ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ২০টি। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে ময়মনসিংহ বিভাগে, ২৩ জনের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park