1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

যুক্তরাষ্ট্রে প্রতিনিধি দলের সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে যা বললেন সিইসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের ভূমিকা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র প্রাক নির্বাচনী প্রতিনিধি দল। নির্বাচন ভবনে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সকাল ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই বৈঠক হয়। সিইসি আশা করছেন, নির্বাচন পর্যবেক্ষণে আসবেন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা।

বৈঠক শেষে সিইসি আরো বলেন, কমিশনের দায়িত্ব, সরকারের সঙ্গে কমিশনের সমন্বয় কীভাবে হয় এসবও জানতে চেয়েছে মার্কিন প্রাক নির্বাচনী দল। যা যা জানতে চেয়েছে কমিশন সবই তাদের জানিয়েছেন, এখন তারা কী করবেন কমিশন সেটা জানে না। তবে সিইসির আশা তারা আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে। প্রতিনিধি দলের নয়জন সদস্য এই বৈঠকে অংশ নেন।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক নির্বাচন সমীক্ষা পরিচালনা মিশন পরিচালনা করছেন।

এর আগে গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছেন। দুপুরে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আগাামী নির্বাচন নিয়ে বৈঠক করবে মার্কিন প্রাক নির্বাচনী টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park