1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশের অর্থনীতি নিয়ে সুখবর দিলো আইএমএফ এবং বিশ্বব্যাংক

  • আপডেট সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

বাংলাদেশের অর্থনীতি নিয়ে সুখবর দিয়েছে আইএমএফ এবং বিশ্বব্যাংক। দুটি সংস্থাই বলছে, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি বাড়বে এবং মূল্যস্ফীতি কমবে।

বছরের শুরুতে সংস্থা দুটো যে পূর্বাভাস করেছিল, তা বদলে প্রবৃদ্ধির হার বাড়িয়েছে দুটি সংস্থাই। এর মাঝে অবশ্য নানা চড়াই-উৎড়াই গেছে। তবে বছরের প্রথম প্রান্তিকে করা বিশ্লেষণ এবং শেষ প্রান্তিকের বিশ্লেষণের তুলনা করলে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তাই শোনাচ্ছে আন্তর্জাতিক অর্থনীতির মোড়ল সংস্থাগুলো।

মঙ্গলবার (১০ অক্টোবর) মরক্কোর মারাকাশে প্রকাশিত ‘গ্লোবাল ইকনোমিক আউটলুক’ প্রতিবেদনে আইএমএফ জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশ অর্জিত হতে পারে। আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার বেড়ে ৭ শতাংশে উন্নীত হবে।
এর আগে বছরের শুরুতে (৩০ জানুয়ারি) আইএমএফ বলেছিল, ২০২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.৫ শতাংশ। এখন সেটা বাড়িয়ে তারা ৬ শতাংশ পূর্বাভাস করছে।

অন্যদিকে বিশ্বব্যাংক বছরের শুরুতে পূর্বাভাস করেছিল, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৫.২ শতাংশ। এখন সেটা বাড়িয়ে গত ১ অক্টোবর বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৬ শতাংশ হবে বলে জানিয়েছে।

তবে বড় খবর হলো- দুটি আন্তর্জাতিক সংস্থাই বাংলাদেশের মূল্যস্ফীতি কমার পূর্বাভাস করেছে। মুদ্রাস্ফীতি নিয়ে চাপে আছে বাংলাদেশের অর্থনীতি।

আইএমএফ বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছর শেষে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশে নেমে আসবে। তাদের হিসেবে, গত ২০২২-২৩ অর্থবছর শেষে এই হার ছিল ৯ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে বিশ্বব্যাংক বলছে, মূল্যস্ফীতি হবে সাড়ে ৮ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক বা মাসওয়ারি) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। সরকারি হিসেবে, গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২ শতাংশ।

এবারের প্রতিবেদনের তৃতীয় গুরুত্বপূর্ণ দিক হলো, সাধারণত আইএমএফ খুবই কনজারভেটিভ ভাবে হিসেব করে। বরাবরই তাদের করা প্রবৃদ্ধির হার বিশ্বব্যাংকের থেকে কম থাকে। কিন্তু এবারই প্রথম বিশ্বব্যাংকের হিসেবে চেয়েও বেশি প্রবৃদ্ধি হবে বলে বলছে আইএমএফ। বিশ্বব্যাংক যেখানে ৫.৬ শতাংশ প্রবৃদ্ধির কথা বলছে, সেখানে আইএমএফ বলছে ৬ শতাংশ।

উল্লেখ্য, এ সময় গ্লোবাল প্রবৃদ্ধির হার ৩ শতাংশেরও কম। ইউক্রেন যুদ্ধ এবং কোভিডোত্তর বৈশ্বিক নানা পরিস্থিতিতেও ধারাবাহিকভাবে প্রবৃদ্ধির হার ৫ শতাংশের ওপরে রাখতে পেরেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park