1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার, যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২১১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। বুধবার (১১ অক্টোবর) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে বিজিবি। এ সময় এক যুবককে আটক করা হয়। আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার বাগিচাপাড়ার আনারুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩০)।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

গোলাম কিবরিয়া বলেন, চোরাকারবারী কর্তৃক ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র পাচার হওয়ার নিজস্ব গোয়েন্দা সূত্রের অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাত ১০ টায় ৫ জন লোক শূন্য লাইন থেকে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এতে ৪ জন পালিয়ে যেতে সক্ষম হলেও রুহুল আমিনকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ১টি অবৈধ বিদেশি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন উদ্ধার করা হয় এবং পলাতক চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি হাসুয়া জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুহুল চোরাই পথে অস্ত্র আনার কথা স্বীকার করাই তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করাসহ পালিয়ে যাওয়া আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park