ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধসহ সব যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। কাজের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম তথা আমলাতান্ত্রিক জটিলতা কমানো, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, চামড়া খাতে ১০ বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের তাগিদও দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশে উৎপাদিত আড়াই কোটি কাঁচা চামড়াসহ এ খাতের জন্য নির্মিত অবকাঠামোর সুবিধা নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন। আমলাতান্ত্রিকতা কমানোর পাশাপাশি জোর দেন চামড়াখাতে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের ওপর।
ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসহ বন্ধসহ সব যুদ্ধ বন্ধের আহবানও জানান প্রধানমন্ত্রী। পরে প্রদর্শনীতে চামড়া শিল্পের বিভিন্ন দেশী পণ্য ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
Leave a Reply