1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিমাসে যেভাবে বৈদেশিক মুদ্রার সংকট হচ্ছে তাতে আচিরেই বড় ধরনের সংকটের দিকে এগোচ্ছে দেশের অর্থনীতি। অর্থনীতিকে তোয়াক্কা না করে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় সৃষ্ট ব্যাংকগুলো ব্যাংকিং নয় জনগণের অর্থলোপাটেই বেশি মনোযোগী বলে মনে করেন তিনি। বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানিকে নির্যাতনের অভিযোগও করেন মির্জা ফখরুল।

আওয়ামী সরকারের দেড় দশকে ব্যাংকিং খাতের চরম অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতি এবং অর্থপাচারের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়া নিয়ে শুক্রবার (১৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করে বিএনপি। গুলশানে দলের চেয়ারপরাসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলা আলমগীর বলেন, ২০০৯ সাল থেকে বর্তমান আওয়ামী সরকার রাষ্ট্রক্ষমতা দখল করার পর থেকে দেশের অর্থনৈতিক সেক্টরে শনির আছর পড়ে।

গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য উপস্থাপন করে বিএনপি মহাসচিব দাবি করেন, ব্যাংকিং খাতে নজিরবিহীন দুর্নীতি আর অনিয়মের কারণে দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে পারছে না। দুর্নীতি রোধের দায়িত্বপ্রাপ্তরাই দুর্নীতিতে নিমজ্জিত।

কথা বলেন, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদউদ্দিন চৌধুরীর গ্রেফতার নিয়েও।

বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে ক্ষমতাসীন সরকারকে পরিবর্তনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপি মহাসচিব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park