1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভিসামুক্ত ভার‌ত ভ্রম‌ণের বিষয়ে ইতিবাচক বক্তব্য ড. এ কে আব্দুল মোমেনর

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পঠিত

বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে। সে সময় তাকে বলেছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন তিনি জানিয়েছেন, এ বিষয়ে ঢাকার হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিলেটে কয়েকদিন আগে বাংলাদেশ-ভারতের মধ্যে সংলাপ হয়েছে। সেখানে দুদেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের জন্য প্রস্তাব তোলা হয়েছে। আমরা দুদেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চাই।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, শ্রীলংকায় ড. জয়শঙ্করের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের বিষয়টি তুলে ধরেছি। তিনি না বলেননি। কলম্বোতে অনুষ্ঠিত আইওআরএ’র সম্মেলন শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

তিনি বলেন, চীন উন্নয়নের জন্য আর্থিক সহায়তা করে। ঋণ দেয়। আর কিছু শক্তিশালী রাষ্ট্র আছে যারা শুধু ভয় দেখায়, উপদেশ দেয় এবং সতর্ক করে। আমরা তাদের বলেছি, উপদেশ, সতর্ক ও ভয় দেখানোর পাশাপাশি কিছু টাকা-পয়সা দাও। আমাদের উন্নয়নে কাজে আসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park